কথা বলতে মানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে ডেভেলপমেন্ট ফুটবল খেলে পরশু রাতে দেশে ফিরেছে বাংলাদেশ মেয়েদের দল। কিন্তু দেশে ফেরার পর থেকেই মুখে কুলুপ এঁটেছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন ও ফুটবলাররা। সিঙ্গাপুরে দুটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। কিন্তু কেমন খেলেছে দল সেই কথাও যেন মুখ ফুটে বলা যাবে না কোচ ও ফুটবলারদের!
দলের অন্যতম ফুটবলার কৃষ্ণা রানী সরকার প্রায় পাঁচ মাস পর ছুটি নিয়ে কাল বাড়িতে গেছেন। টাঙ্গাইলে যাওয়ার পর সিঙ্গাপুর সফর প্রসঙ্গ জানতে চাইলে বলেন, ‘আমাকে অন্য সবকিছু নিয়ে প্রশ্ন করেন, উত্তর দেব। আমার পরিবার, বাবা-মায়ের সম্পর্কে জানতে চাইলেও বলব। কিন্তু খেলা নিয়ে কিছুই বলতে পারব না। কেমন খেলেছি সেটাও বলতে পারব না। উত্তর দেওয়া নিষেধ আমাদের। ফেডারেশন থেকে বলা হয়েছে আমরা যেন কারও সঙ্গে কোনো কথা না বলি।’
একইভাবে মুখে তালা লাগিয়েছেন কোচ ছোটনও। সিঙ্গাপুরে মেয়েদের অভিজ্ঞতা কেমন হলো, এমন প্রশ্ন করতেই শুধু বললেন, ‘আমরা গত রাতে দেশে ফিরেছি। সবাই ভালো আছি। এর বেশি কিছু বলতে পারব না। আমাকে দয়া করে কিছু জিজ্ঞাসা করবেন না। অফিস থেকে এমনই নির্দেশ দেওয়া আছে আমাদের।’