কনফেডারেশনস কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

পঞ্চম দলটিকে পেয়ে গেল ২০১৭ কনফেডারেশনস কাপ। স্বাগতিক রাশিয়া, বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, এশিয়া কাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির সঙ্গে যোগ দিল উত্তর আমেরিকার মেক্সিকো। এদের সঙ্গে যোগ দেবে ২০১৬ ইউরো ও ২০১৬ ওশেনিয়া নেশনস কাপ এবং ২০১৭ আফ্রিকা নেশনস কাপের চ্যাম্পিয়নরাও। সপ্তমবারের মতো সুযোগ পেয়ে মেক্সিকো ছুঁয়ে ফেলল ব্রাজিলকে। কনফেডারেশনস কাপে এ পর্যন্ত সবচেয়ে বেশি সাতবার অংশ নিয়েছে শুধু তিনবারের চ্যাম্পিয়ন ব্রাজিলই। ব্রাজিল-মেক্সিকোর পরেই অবস্থান জাপানের। এশিয়ার প্রতিনিধিরা আন্তমহাদেশীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছে পাঁচবার, চারবার অংশ এশিয়ার সৌদি আরব ও উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অংশ নিয়েছে তিনবার করে। জার্মানিও অংশ নিতে যাচ্ছে তৃতীয়বারের মতো। ইউরোপিয়ানদের মধ্যে এ ছাড়া দুবার অংশ নিয়েছে ফ্রান্স, ইতালি ও স্পেন।