কনফেডারেশনস কাপে মেক্সিকো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনক্যাকাফ কাপের প্লে-অফে যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়ে ২০১৭ কনফেডারেশনস কাপে জায়গা করে নিয়েছে মেক্সিকো। ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে পরশু রাতের ম্যাচটা নির্ধারিত সময়ে শেষ হয়েছিল ১-১ সমতায়। ২-২ অবস্থায় অতিরিক্ত সময়ের ২৮ মিনিটে পল আগিলারের গোলে ম্যাচটি জিতে নেয় মেক্সিকো। এমনিতে কনফেডারেশনস কাপে কনক্যাকাফের চ্যাম্পিয়ন দলটিই খেলে। তবে ২০১৩ ও ২০১৫ সালে পর পর দুটি কনফেডারেশনস কাপের একটিতে মেক্সিকো ও অন্যটিতে যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হওয়ায় এবার প্লে-অফ খেলতে হয় এই দুটি দলকে। রয়টার্স।