প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দশক ধরে ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে দল চালানো! চেলসি কোচ আন্তোনিও কন্তের চোখে স্যার অ্যালেক্স ফার্গুসন কিংবা আর্সেন ওয়েঙ্গার মানুষ নন, ‘তাঁরা আসলে দানব, অসাধারণ দুই ম্যানেজার।’ কোনো দলকে বছরের পর বছর কোচিং করানো, ক্লাবের ইতিহাস হয়ে যাওয়ার স্বপ্ন দেখেন সবাই, কন্তেও ব্যতিক্রম নন। তবে এত দীর্ঘ সময় কোচিং করানোর সাহস তাঁর নেই। কারণটা পারিবারিক, ‘তাঁদের মতো না হলেও আরও ১০ বছর কোচিং করাতে চাই। এটাই যথেষ্ট। আরও ২০ বছর? আশা করি, আমার বউ এ কথা শুনছে না!’ চেলসি সমর্থকেরা আশায় বুক বাঁধতে পারেন, স্ত্রীর সম্মতি মিললে হয়তো ১০ নয় আরও ২০ বছরও থাকবেন ৪৭ বছর বয়সী কন্তে! এএফপি।