কবি ফার্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্রাফোর্ড মানেই তো ডাগ-আউটে চশমা চোখে লাল মুখে দাঁড়িয়ে আছেন অ্যালেক্স ফার্গুসন। তাঁকে দেখলেই মনে হতো দস্যি ছেলেদের বিচার করতে যাচ্ছেন বদরাগী হেডমাস্টার। কড়া মেজাজের এই ম্যানেজারের ভয়ে কাঁপতেন ইউনাইটেডের নামীদামি সব খেলোয়াড়। ফার্গুসনের এমন রূপ সবারই পরিচিত। এত দিন পরে ফার্গুসনের আরেক পরিচয় জানা গেল, তিনি একজন কবি! অ্যাবারডিনের কোচ থাকাকালে একবার শৃঙ্খলাভঙ্গের দায়ে দলের সবাইকে ৩ পাউন্ড করে জরিমানা করেছিলেন। সেটি আবার জানিয়েছেন বেশ মজা করে, ছন্দে ছন্দে কবিতা লিখে। অবশ্য ১২ লাইনের এই কবিতা লিখতে গিয়েও নিজের চরিত্রের বাইরে যাননি ফার্গি, হুমকি দিয়েছিলেন এমন ঘটনা আবারও ঘটলে মাত্র ৩ পাউন্ড নয়, সাপ্তাহিক বেতনই কাটা যাবে জরিমানা হিসেবে। ইএসপিএন।