কমিউনিটি শিল্ড আর্সেনালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা হাতে গানারদের উল্লাস। ছবি: রয়টার্স
শিরোপা হাতে গানারদের উল্লাস। ছবি: রয়টার্স

মৌসুমের শুরুতেই মহারণ। শতবর্ষের ঐতিহ্য মেনে আজ ওয়েম্বলিতে কমিউনিটি শিল্ডের লড়াইয়ে নেমেছিল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। সর্বশেষ মৌসুমের লিগ চ্যাম্পিয়নের সঙ্গে এফএ কাপ বিজয়ী মুখোমুখি হয় এ লড়াইয়ে। সে লড়াইয়ে সিটিকে ৩-০ গোলে উড়িয়ে মৌসুমের শুরুটা দুর্দান্ত হলো আর্সেন ওয়েঙ্গারের দলের।

ম্যাচের ২১ মিনিটেই জ্যাক উইলশেয়ারের সহায়তায় দলকে এগিয়ে নেন সান্তি কাজোরলার। গত মৌসুমেই নিজের জাত চিনিয়েছিলেন এ স্প্যানিশ ফুটবলার। এবারও জ্বলে ওঠার ইঙ্গিত দিয়ে রাখলেন শুরুতেই। ৪২ মিনিটে বক্সে ফাঁকায় দাঁড়িয়ে থাকা অ্যারন রামসেকে বল বাড়িয়ে দেন ফরাসি স্ট্রাইকার ইয়াইয়া সানোগো। গোল আদায়ে ভুল করেননি রামসে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরা দূরে থাক, উল্টো আরেকটি গোল খেয়ে বসল সিটি। এবার সিটির ‘হন্তারক’ ওয়েঙ্গারের সুপার সাব অলিভিয়ের জিরু। ৬১ মিনিটে ফরাসি স্ট্রাইকারের ২৫ গজি শটে লক্ষ্যভেদ! স্কোরলাইন: আর্সেনাল ৩-০ সিটি।

১০ বছর পর আবার গানারদের হাতে উঠল কমিউনিটি শিল্ড শিরোপা। অন্যদিকে গত মৌসুমে লিগ জেতার সুখস্মৃতি মিলিয়ে না জেতেই নতুন মৌসুমের শুরুতে হারার তিক্ত অভিজ্ঞতা নিয়ে মৌসুম শুরু করতে হচ্ছে ম্যানুয়েল পেলিগ্রিনির দলের। স্টার স্পোর্টস ৪।