কমেছে ফ্যাব্রিগাসের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার ওয়েস্ট ব্রমের সঙ্গে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখে ইচ্ছা করে বল মেরেছিলেন। সেটির জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছিল চেলসি মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাসকে। এই নিষেধাজ্ঞা কমানোর জন্য আবেদন করেছিল চেলসি। কাল এফএ এক বিবৃতিতে জানিয়েছে, ফ্যাব্রিগাসের নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে কমে এক ম্যাচ করা হয়েছে। তার মানে এই মৌসুমের শেষ ম্যাচেই শুধু মাঠের বাইরে থাকতে হচ্ছে এই মিডফিল্ডারকে। এএফপি।