কম্বোডিয়ার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইন ড্র করেছিল বাংলাদেশ অলিম্পিক দলের সঙ্গে। তবে কাল ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে বাহরাইন। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে খেলার আশাও বাঁচিয়ে রেখেছে তারা। আর টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে কম্বোডিয়া।
ম্যাচের ১১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে বাহরাইনকে এগিয়ে নেন অধিনায়ক আবদুল আজিজ আল শেখ। বাকি সময়ে মরিয়া চেষ্টাতেও গোল করতে ব্যর্থ কম্বোডিয়া কিন্তু শেষ পর্যন্ত খালি হাতেই মাঠ ছেড়েছে। গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল মালদ্বীপের মুখোমুখি হবে বাহরাইন। একই দিনে আনুষ্ঠানিকতার ম্যাচে বাংলাদেশ অলিম্পিক দলের সঙ্গে খেলবে কম্বোডিয়া।