কর ফাঁকি দিয়েছেন মরিনহোও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন অভিযোগটা ছিল ফুটবলারদের নিয়ে। লিওনেল মেসি, নেইমার, এরপর কদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। এবার সেই একই অভিযোগ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোকে নিয়ে। অভিযোগটা তুলেছে স্প্যানিশ কর কর্তৃপক্ষ।

স্পেনের কৌঁসুলিদের দাবি, রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় দুই দফায় আয়কর বিবরণীতে (২০১১ ও ২০১২) কর ফাঁকি দিয়েছেন মরিনহো। হিসাব অনুযায়ী, পর্তুগিজ এই কোচের কাছে নাকি ৩৩ লাখ ইউরো পায় স্পেনের কর বিভাগ। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলাও করেছে তারা।

এর কিছুদিন আগে রোনালদোর বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছে স্পেনের কর বিভাগ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত রোনালদো ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন দাবি করে তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়। আগামী ৩১ জুলাই রোনালদোকে আদালতে হাজির হতেও নির্দেশ দেওয়া হয়েছে। এএফপি