কর বকেয়া থাকায় ...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর শোধ করতে পারেনি এলচে। সে কারণেই সর্বশেষ মৌসুমে লা লিগায় ১৩তম হয়েও স্প্যানিশ এই ক্লাবটিকে চলে যেতে হচ্ছে অবনমনে। গতকাল স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে খবরটি। একই সঙ্গে স্পেনের ক্রীড়া আইন ও লিগের নিয়মানুযায়ী ১ লাখ ৮০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর আলিকানতের ক্লাবটিকে। এলচের বদলে আগামী মৌসুমে লা লিগায় খেলবে এবার লিগে ১৮তম হয়ে অবনমিত হয়ে যাওয়া এইবার। তবে এত সহজেই হার মানতে চাইছে না এলচেও। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। তাদের দাবি, স্পেনের কর কর্তৃপক্ষের কাছে তাদের দেনা পরিশোধ করার সময় ছিল জুলাইয়ের শেষ পর্যন্ত। রয়টার্স।