করপোরেট ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬টি দল নিয়ে আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে মীর গ্রুপ করপোরেট ফুটবল টুর্নামেন্ট। ইন্টারন্যাশনাল তার্কিস হোপ স্কুলের টার্ফে লিও এন্টারটেইনমেন্ট আয়োজিত সাত দিনের টুর্নামেন্টে খেলতে পারবেন না বাফুফের নিবন্ধিত কোনো ফুটবলার। এমন আয়োজনকে আরও সফল করতে শেখ জামালের কোচ মারুফুল দিলেন একটা পরামর্শ। কাল টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে করপোরেট হাউসে ফুটবলারদের চাকরি দেওয়ার আহ্বান জানালেন তিনি। মঞ্চে ছিলেন সাবেক ফুটবলার আবদুল গাফফারও।