করিন্থিয়ানসে দ্রগবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর লিগ সকারের দল মন্ট্রিয়ল ইমপ্যাক্টের সঙ্গে চুক্তি নবায়ন না করায় নতুন বছর থেকেই দলহীন দিদিয়ের দ্রগবা। তাঁর নতুন ঠিকানা হিসেবে কিছুদিন ধরেই কেউ কেউ বলে আসছিলেন চীনের কথা। কিন্তু ৩৮ বছর বয়সী আইভরিয়ান স্ট্রাইকার নতুন দল হিসেবে বেছে নিলেন করিন্থিয়ানসকে। ১২ মাসের চুক্তিতে দ্রগবা যোগ দিচ্ছেন ব্রাজিলের সিরি ‘আ’র দলটিতে। মাসিক পারিশ্রমিক ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বলে খবর। গোলডটকম।