করোনার দুর্দান্ত গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলেরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তবে হিউস্টনে মেক্সিকো-ভেনেজুয়েলা ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হিসাব-নিকাশের কারণে। হেসুস ম্যানুয়াল করোনার অসাধারণ এক গোলে ভেনেজুয়েলার সঙ্গে সেই ম্যাচটা ১-১ ড্র করেছে মেক্সিকো, তারপর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ৩ ম্যাচ শেষে দুই দলেরই ৭ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে মেক্সিকো। গ্রুপ রানার্সআপ হয়ে তাদের সঙ্গী ভেনেজুয়েলা।
ম্যাচের ১০ মিনিটে ডিফেন্ডার ভ্যালাজকুয়েজের গোলে ভেনেজুয়েলা এগিয়ে যাওয়ার পর ৮০ মিনিটে প্রতিপক্ষের পাঁচ খেলোয়াড়কে পেছনে ফেলে দুর্দান্ত এক গোলে সমতা ফেরান মেক্সিকোর করোনা।
এবারের কোপায় নিজেদের শেষ ম্যাচটা খেলতে নেমে অবশেষে ঘুম ভেঙেছে উরুগুয়ের। কিন্তু সর্বনাশ যা হওয়ার আগেই তো হয়ে গেছে। প্রথম দুই ম্যাচ হেরে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল উরুগুয়ের। কাল জ্যামাইকার সঙ্গে ৩-০ গোলের জয়টা তাই সান্ত্বনা ছাড়া আর কিছুই নয়। এএফপি।
আজকের খেলা
চিলি-পানামা
আর্জেন্টিনা-বলিভিয়া