কলকাতা আসছেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৭ সালে ইডেন গার্ডেনে মোহন বাগানের বিপক্ষে নিউইয়র্ক কসমসের হয়ে খেলেছিলেন পেলে। ৮০ হাজার দর্শকের সামনে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছিল মোহন বাগান। ১১ অক্টোবর ৩৮ বছর পর আবারও কলকাতা সফরে আসছেন ৭৫ বছর বয়সী ব্রাজিল কিংবদন্তি। দেখা করবেন সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে খেলা সেই মোহন বাগান দলটির খেলোয়াড়দের সঙ্গে। ঘুরে দেখবেন ইডেন গার্ডেনও। টাইমস অব ইন্ডিয়া।