কলকাতায় পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেলে
পেলে

৩৮ বছর পর কলকাতা এসেছেন ফুটবল কিংবদন্তি পেলে। ১৯৭৭ সালে প্রথমবার এসেছিলেন সে সময়ের ক্লাব নিউইয়র্ক কসমসের সঙ্গী হয়ে। এবারের সফরের তিন দিনে ভারতের ক্রীড়া ও বিনোদনজগতের রথী-মহারথীদের সঙ্গে সাক্ষাৎ করবেন ৭৮ বছর বয়সী ব্রাজিলিয়ান। এঁদের মধ্যে রয়েছেন সৌরভ গাঙ্গুলী ও এ আর রহমানও। যুবভারতী স্টেডিয়ামে গিয়ে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ তো দেখবেনই, মহালয়ার দিন যাওয়ার কথা দুর্গাপূজা দেখতেও। পেলের রসনাতৃপ্তির জন্য রাখা হয়েছে ভাপা ইলিশ, চিংড়ির মালাইকারি, শিম ও ভাতের মতো বাঙালি খাবার
হিন্দুস্তান টাইমস