কলা নাড়িয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দানি আলভেসের ‘কলা বিপ্লব’ খুব বেশি দিনের কথা নয়। বর্ণবাদের বিরুদ্ধে বার্সা ডিফেন্ডারের শুরু করা অভিনব সেই প্রতিবাদে অনেকেই যোগ দিয়েছিলেন। কিন্তু যদি কেউ ভেবে থাকে এরপর বর্ণবাদ নির্মূল হয়ে গেছে, সেটা ভুল। জাপানেই গত শনিবার এক সমর্থক ঘোরতর একটা বর্ণবাদী কাণ্ড করলেন। ইয়োকোহামা মেরিনোসের সঙ্গে খেলা হচ্ছিল কাওয়াসাকি ফ্রন্টাইলের। কাওয়াসাকির ব্রাজিলিয়ান স্ট্রাইকার রেনাটো যখন বল ধরেছিলেন, পেছনে দাঁড়ানো এক সমর্থক কলা নাড়ছিলেন। পুরো ব্যাপারটাই ধরা পড়েছে টিভি পর্দায়। ধারণা করা হচ্ছে, রেনাটোকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্যও করেছেন ওই ইয়োকোহামা-ভক্ত। পরে অবশ্য ইয়োকাহামা ওই কিশোর ভক্তকে স্টেডিয়াম থেকে আজীবন নিষিদ্ধ করেছে। তবে ইয়োকোহামা কোনো শাস্তি পাবে কি না, সেটা জানা যায়নি। জাপানেও এই বছর আরেকটা বর্ণবাদী ঘটনাও ঘটেছে। এএফপি।