কসমসে রাউল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক কসমসে যাচ্ছেন, এটা জানা গিয়েছিল আগেই। রিয়াল মাদ্রিদের সাবেক তারকা পরশু যোগ দিলেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সারির লিগের দলটিতে। এদিনই কসমসের জার্সি হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল রাউল গঞ্জালেজ বললেন, ‘যে দূরদৃষ্টি নিয়ে ক্লাব এগোতে চায় তার সঙ্গে আমি একাত্ম। এর সঙ্গে সম্পৃক্ত হতে পেরে রোমাঞ্চিত। ৩৭ বছর বয়সী রাউল কসমসে খেলার পাশাপাশি ক্লাবের যুব একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও কাজ করবেন। আইএএনএস।