কসমসের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছু কিছু ম্যাচে ফলের চেয়ে ম্যাচটাই মুখ্য। নিউইয়র্ক কসমসের সঙ্গে কিউবার ম্যাচটাই ধরুন। ১৬ বছরের মধ্যে সমাজতান্ত্রিক কিউবায় এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো দল সফর করল। দুই দেশের মধ্যে জমাটবাঁধা বরফ গলতে শুরু করেছে কদিন আগে থেকে। এই ম্যাচটা সম্পর্কোন্নয়ন প্রচেষ্টারই ফসল। নর্থ আমেরিকান লিগের দ্বিতীয় বিভাগের দলটির সঙ্গে খেলায় হাভানায় ছিল উৎসবের আমেজ। ৪-১ গোলে হেরে কিউবা স্বাগতিক দর্শকদের হতাশ করেছে বটে, কিন্তু উৎসব তাতে খুব রং হারায়নি। এএফপি।