প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসির ব্যাপারটা আলাদা—নিজের দল। কিন্তু অন্য দলের খেলোয়াড়-সমর্থকেরা ডিয়েগো কস্তাকে কেন পছন্দ করবেন। মাঠে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকারের আচরণই যে বিরাট সমস্যা। সব সময় মনে হয়, এই বুঝি প্রতিপক্ষের ওপর চড়াও হলেন! তবে তাঁর এই ‘যুদ্ধংদেহী’ মনোভাবের কথা জানাতে গিয়েই অদ্ভুত এক তথ্য দিলেন চেলসি মিডফিল্ডার উইলিয়ান। প্রতিপক্ষ দলে নিজের মা খেললেও নাকি এতটুকু ছাড় দিতেন না কস্তা! গ্লোবো এস্পোর্তেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেছেন, ‘ডিয়েগো কস্তাকে যাঁরা চেনেন না, তাঁদের কাছে ওকে কঠিন মনের মানুষই মনে হবে। সে লড়তে চায়, তবে সেটা শুধু মাঠেই। ও নিজেই আমাদের সব সময় বলে, ‘মাঠে আমি এমনই, নিজেকে বদলাব না। এমনকি প্রতিপক্ষ দলে আমার মা খেললেও আমি এভাবেই খেলব।’ গোলডটকম।