কস্তার গোলে বাঁচল চেলসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ গড়িয়েছে যোগ করা সময়ে। ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে ১-০ গোলে। গাস হিডিঙ্কের চেলসি তাহলে প্রথম হারের দেখা পাচ্ছে! এমন সময়েই এগিয়ে এলেন ডিয়েগো কস্তা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর গোলেই হার বাঁচাল চেলসি, টিকে রইল হিডিঙ্কের অজেয় ধারাও। এর আগে জেসে লিনগার্ডের ৬১ মিনিটের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ২৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ইউনাইটেডের আছে পাঁচে। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চেলসি ১৩ নম্বরে। এদিকে দিনের প্রথম ম্যাচে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে তিনে উঠে এসেছে আর্সেনাল। গানারদের হয়ে গোল করেছেন মেসুত ওজিল ও অক্সলেড-চেম্বারলেইন। এএফপি।