কস্তার বদলি মুনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুনির এল হাদ্দাদির জন্য স্পেন জাতীয় দলের দরজা খুলে দিল ডিয়েগো কস্তার চোট। গত বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে বাঁ ঊরুতে চোট পান কস্তা। ইউরো বাছাইয়ে সোমবার অনুষ্ঠেয় মেসিডোনিয়ার বিপক্ষে তাঁর খেলা না হওয়ায় কোচ ভিসেন্তে দেল বস্ক স্পেন দলে নিয়েছেন অনভিজ্ঞ মুনিরকে। গত সোমবার ১৯ বছর পূর্ণ করা মুনিরের লা লিগায় অভিষেক হয়েছে গত মাসে। বাবা মরক্কান হওয়ার সুবাদে আফ্রিকার দেশটির জাতীয় দলেও খেলার সম্ভাবনা ছিল মুনিরের। ধারণা করা হচ্ছে, সেটি ঠেকাতেই আগেভাগেই এই তরুণকে স্পেনের জাতীয় দলে তুলে আনা। রয়টার্স, গোলডটকম।