কাইজারকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার জার্মানির ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে জরিমানা করল ফিফার নৈতিকতা কমিটি। কাল জার্মানির বিশ্বকাপজয়ী কোচ ও অধিনায়ককে ৭ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করার পাশাপাশি সতর্কও করেছে ফিফার ওই কমিটি।
২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতার বিশ্বকাপ আয়োজনের সুযোগ কীভাবে পেল তাই নিয়ে তদন্ত করছে ফিফার নৈতিকতা কমিটি। কাল এক বিবৃতিতে ওই কমিটি বলেছে, বারবার অনুরোধ করার পরও তদন্তে কোনোরকম সাহায্য করেননি ৭০ বছর বয়সী বেকেনবাওয়ার। ফিফার যে ২২ জন সদস্য আয়োজক নির্বাচনে ভোট দিয়েছেন ‘কাইজার’ তাঁদেরই একজন। এর আগে ২০১৪ সালের জুনেও ৯০ দিনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বেকেনবাওয়ার, তবে দুই সপ্তাহ পরেই উঠে যায় সেই নিষেধাজ্ঞা। এএফপি, রয়টার্স।