প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটা দেখে আপনার ভ্রু কুঁচকে যেতে পারে। তাহলে কি ডার্ক কাউট ফুটবল ছেড়ে কুংফুতে নাম লেখাচ্ছেন! ডাচ উইঙ্গার টুইটারে যে ছবি দিয়েছেন, সেটা দেখে এ রকমই মনে হবে, উড়ে গিয়ে লাথি মারছেন একটা বক্সিং ব্যাগে। তবে কাউট তাঁর ‘কুংফু-প্রতিভার’ ঝলক কিন্তু আগেই দেখিয়েছেন। লিভারপুলের হয়ে খেলার সময় ২০০৭ সালে ইংলিশ লিগের একটা ম্যাচে একবার উড়ে গিয়ে লাথি মেরেছিলেন এভারটনের ফিল নেভিলকে। সেই ম্যাচের রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ অবশ্য হলুদ কার্ড দেখিয়েই ছেড়ে দেন তাঁকে। তবে ক্ল্যাটেনবার্গ হয়তো সেই ভুলের ‘প্রায়শ্চিত্ত’ করার সুযোগ পেয়ে যেতে পারেন। এ মুহূর্তে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার খেলছেন তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে। শোনা যাচ্ছে, সামনের জানুয়ারিতেই ইংলিশ লিগের ক্লাব সাউদাম্পটনে চলে আসতে পারেন। মেইল অনলাইন।