কাকার কোপা-আক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে দুয়ার দিয়ে তাঁর আগমন, সেই দুয়ারই যেন কাকাকে ঠেলে দিল ঘরের বাইরে। ডগলাস কস্তার চোটের কারণে সুযোগ পেয়েছিলেন, এখন নিজেই চোটে পড়ে কোপা আমেরিকার ব্রাজিল দল থেকে বাদ পড়লেন কাকা। ক্যারিয়ারে প্রথম কোপা আমেরিকা খেলার স্বপ্নে বিভোর কাকাকে হতাশ করল হ্যামস্ট্রিংয়ের চোট। কাল অনুশীলন থেকেই দল ছেড়ে গেছেন ৩৪ বছর বয়সী মিডফিল্ডার। তাঁর জায়গায় দলভুক্ত হয়েছেন গানসো। এএফপি।