কাকা-পাতো 'ডিমযুদ্ধ!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই কাকার মাথায় ডিম থেঁতলে দেন তাঁর সাওপাওলো সতীর্থ আলেকজান্ডার পাতো। ছবি: মেইল অনলাইন
এভাবেই কাকার মাথায় ডিম থেঁতলে দেন তাঁর সাওপাওলো সতীর্থ আলেকজান্ডার পাতো। ছবি: মেইল অনলাইন

মাথায় ডিম থেঁতলে দিয়েই কি কাকাকে অভিনন্দিত করলেন পাতো? প্রায় ১৮ মাস পর জাতীয় দলে ডাক পেলেন ৩২ বছর বয়সী এই প্লেমেকার। তাঁর আগে ক্লাব সাওপাওলোর অনুশীলন সেশনে ডিমের কুসুমে মাখামাখি হলেন তিনি।
আলেকজান্ডার পাতো সাওপাওলো ক্লাবে কাকার সতীর্থ অনুশীলন সেশনে সব খেলোয়াড় যখন দাঁড়িয়ে-বসে ফটোসেশন করছেন, ঠিক তখনই পেছন থেকে দৌড়ে এসে কাকার মাথায় ডিম থেঁতলে দেন পাতো। হকচকিত কাকা ও দলের অন্য সদস্যরা ব্যাপারটি প্রথমে বুঝে উঠতে না পারলেও পাতোর কাণ্ডতে বেশ মজাই পেয়েছেন। কাকাও দৌড়ে পাতোকে পাকড়াও করে তাঁর মাথাতেও থেঁতলে দেন আরও একটি ডিম। খুনসুটি-পাল্টা খুনসুটির মধ্য দিয়ে দিনটা দারুণ কাটাচ্ছিলেন কাকা। তাঁর সেই আনন্দ কয়েক গুণ বেড়ে যায় দিন শেষে ব্রাজিল দলে ডাক পেয়ে।
দুঙ্গার দলে আবার ডাক পেয়ে নিজের অভিব্যক্তি গোপন রাখেননি কাকা, ‘আমি দারুণ খুশি। এত দিন ব্রাজিল দলের বাইরে ছিলাম, ভালো লাগছিল না। আমি এই ডাকটি পাওয়ার জন্যই প্রচণ্ড পরিশ্রম করে গিয়েছি। অবশেষে আমার পরিশ্রম পুরস্কার এনে দিয়েছে।’
নিজের অভিজ্ঞতার পূর্ণ ব্যবহারই করবেন বলে কথা দিয়েছেন তিনি, ‘আমি আমার অভিজ্ঞতা দিয়েই ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে চাই। আশা করি, আমার অভিজ্ঞতা ব্রাজিল দলে ভালোই কাজে লাগবে।’ সূত্র: মেইল অনলাইন।