কাঠগড়ায় ফিফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে রেফারিং কেমন ছিল? ভালো নিশ্চয়ই বলবেন না! হ্যান্ডবল, অফসাইড, ফাউল নিয়ে তো কম বিতর্ক হয়নি। কিন্তু রেফারিং খারাপ হওয়ার দায়িত্ব কি ফিফা নেবে? অরেলিও জিমেনেজ মনে করেন, এটি ফিফারই দায়। শুধু মনে করেই ক্ষান্ত হননি, কলম্বিয়ার এই আইনজীবী দুর্বল রেফারিংয়ের জন্য ফিফার বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। ৭৪ বছর বয়সী ভদ্রলোকের দাবি, ব্রাজিল-কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে রেফারিং এতই জঘন্য ছিল, সেটা সইতে না পেরে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন, তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়। এসব কিছুর জন্য ফিফার কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। অঙ্কটা শুনলে চোখ উল্টে যেতে পারে, ১৩৩ কোটি ডলার! তবে জিমেনেজের দাবি, ক্ষতিগ্রস্ত সবার পক্ষ থেকেই মামলা করেছেন তিনি। ক্ষতিপূরণ পেলে সেটা কলম্বিয়ার শিশুদের জন্য দান করার ঘোষণাও দিয়ে রেখেছেন। ইএসপিএন।