কাঠগড়ায় ফিফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্ত প্রতিবেদন পেয়ে ফিফা বলেছিল দুর্নীতি হয়নি। ২০১৮ সালে রাশিয়া আর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়েও নাকি তাই শঙ্কা নেই। কিন্তু সেই তদন্ত যিনি করেছেন, সেই আইনজীবী মাইকেল গার্সিয়ার দাবি, তাঁর তদন্ত প্রতিবেদন ভুলভাবে উপস্থাপন করেছে ফিফা। রাশিয়া ও কাতারে বিশ্বকাপ থাকছে—এমনটা জানিয়ে গত বৃহস্পতিবার প্রকাশিত ফিফা কার্যনির্বাহী কমিটির বিবৃতির কয়েক ঘণ্টা পরই গার্সিয়া পাল্টা বলেছেন, তদন্তে যে পর্যবেক্ষণগুলো উঠে এসেছে সেগুলো ফিফা ভুলভাবে উপস্থাপন করেছে। তিনি পুরো প্রতিবেদন প্রকাশ করার দাবিও জানান। বিবিসি।