কাতারি অর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল-দুনিয়ায় খুব বড় কোনো দল নয় কাতার। বিশ্বকাপ তো খেলাই হয়নি। এশিয়া মহাদেশের ফুটবল-শ্রেষ্ঠত্বও এখনো দূরের ব্যাপার। ২০২২ বিশ্বকাপের আয়োজনভার পেয়েই ফুটবল-বিশ্বের পাদপ্রদীপের আলোয় তারা। এমন একটি দেশের কোনো ফুটবলার যদি ১৯ বছর বয়সেই স্প্যানিশ লিগে খেলার সুযোগ পেয়ে যান, সেটাকে বিশেষ ঘটনা বলতেই হয়। ভিয়ারিয়ালে খেলতে যাচ্ছেন আকরাম আফিফ। লা লিগায় এরই মধ্যে চতুর্থ স্থান নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে জায়গা করে নিয়েছে ভিয়ারিয়াল। প্রথম কাতারি হিসেবে লা লিগায় পা রাখার পাশাপাশি অভিষেক হয়ে যেতে পারে চ্যাম্পিয়নস লিগেও! কাতারি তরুণের সামনের দিনগুলো শুধু প্রাপ্তি আর অর্জনের! সূত্র: এএফপি।