কাতারি আমিরের প্রতিশ্রুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২২ সালে কাতারে বিশ্বকাপ হওয়া নিয়ে যখন দোলাচলে ফুটবল-বিশ্ব, কাতারের আমির শেখ তমিম বিন হামাদ আল-থানি কাতারে সর্বকালের অন্যতম সেরা বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। সুসংহত ফুটবল অবকাঠামো এবং সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য না থাকলেও বিশ্বকাপের আয়োজন স্বত্ব পাওয়ায় চাপের মধ্যে রয়েছে কাতার এবং ফিফা। তবে সিএনএনকে এক সাক্ষাৎকারে কাতারের আমির সবাইকে মনে করিয়ে দিয়েছেন, সেরা বিডের মাধ্যমেই বিশ্বকাপ স্বত্ব পেয়েছে কাতার এবং তারা সর্বকালের অন্যতম সেরা বিশ্বকাপই উপহার দেবে বিশ্বকে। এএফপি।