কাতারি জাভি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি বার্সার নক্ষত্ররাজি থেকে খসে পড়া তারা। কিন্তু কাতারিদের কাছে তাঁর কদর আগের মতোই। দোহা বিমানবন্দর বলুন কিংবা নতুন ক্লাব আল সাদে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া—সবখানেই মানুষের ভিড়। তাঁরা বার্সেলোনার ভক্ত, কাতালান ক্লাবটির দীর্ঘদিনের মাঝমাঠের সেনাপতি জাভিরও ভক্ত। কাতারের ক্লাবে খেলতে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে সব কাতারি ভক্ত ও উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের জাভি ধন্যবাদ জানালেন আরবিতে, ‘শুকরান!’। হাসির রোলও উঠল সংবাদ সম্মেলনে। আরব মুলুকে ক্যারিয়ারের শেষবেলায় এসেছেন, আরবি ভাষাটাও তাই শিখে নিতে চাইছেন, ‘আমি এটা শেখার চেষ্টা করব। আমার স্ত্রীও এটা শিখতে চায়। আমাদের সময় আছে। আমরা এটা শিখতে যাচ্ছি। ‘শুকরান’ দিয়ে শুরু করলাম, বাকিটা হয়ে যাবে।’ এএফপি।