কাতারের কাছে ৩ গোলে হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারের কাছে আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ০–৩ গোলে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। কাল এই হারের আগে অবশ্য নেপালের কাছেও ০-১ গোলে হেরেছিল দল। ১৯-২৩ জুলাই ফিলিস্তিনে অনুষ্ঠেয় এফএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই দেশের বাইরে এই দুটি প্রীতি ম্যাচ খেলল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

কাল দোহায় প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। গোল দুটি হয় ১৪ ও ৩৯ মিনিটে। তৃতীয় গোলটি ৬৩ মিনিটে। টানা দুটি হার দিয়েই শুরু হলো নতুন কোচ অ্যান্ড্রু ওর্ডের বাংলাদেশ অধ্যায়।