কাভানির জোড়া গোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিতলে শীর্ষে থাকা নিসের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে আসত। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে পড়ল পিএসজি। তবু ভাগ্য ভালো, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে পেরেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এর কৃতিত্ব দলের এডিনসন কাভানির। ম্যাচের ৪৬ ও ৬০ মিনিটে দুটি গোল করে দলের মান বাঁচিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় অবস্থানে পিএসজি। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে নিস। দুইয়ে থাকা মোনাকোর পয়েন্ট ৩৯। এএফপি।