প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যামাইকা যে ক্যারিবীয় অঞ্চলের দেশ সেটাই ভুলে গিয়েছিলেন এডিনসন কাভানি! এই জ্যামাইকার বিপক্ষেই কাল কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচটা খেলবে উরুগুয়ে। সেটিকে সামনে রেখে গতকাল এক সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ সম্পর্কে বললেন, অন্য সব আফ্রিকান দলের মতো জ্যামাইকাও খুব কঠিন প্রতিপক্ষ। ভুলটা বুঝতে পারলেন পরে। ততক্ষণে তাঁর ভুলের খবর চাউর হয়ে গেছে এবং স্বভাবতই খুব খেপে গেছেন জ্যামাইকানরা। ক্ষমা চাইতে অবশ্য দেরি করেননি উরুগুইয়ান স্ট্রাইকার। পরে টুইট করেছেন, ‘আমি আসলে তাদের খেলার ধরনটা আফ্রিকার দলগুলোর মতো, এটাই বোঝাতে চেয়েছিলাম। কিন্তু মনের ভাব কেবল অর্ধেকটা বোঝাতে পেরেছি। ভুলটাকে অপরাধ হিসেবে না নিয়ে রসিকতা হিসেবে নিতে অনুরোধ করছি।’ এতে জ্যামাইকানদের মন গলবে? গোলডটকম।