প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়ের কাঁধে কামড়। না, খলনায়ক এবার লুইস সুয়ারেজ নন। উরুগুইয়ান স্ট্রাইকারের ‘পদাঙ্ক অনুসরণ’ করলেন ভেনেজুয়েলার হুয়ান আরাঞ্জো। মেক্সিকান ফুটবল লিগের গত শনিবারের ঘটনা। তিহুয়ানার মিডফিল্ডার আরাঞ্জো ম্যাচের শেষ দিকে কামড় বসিয়ে দেন মন্তেরেইর ডিফেন্ডার জেসাস জাভালাকে। কাঁধে হাত দিয়েই মাটিতে বসে পড়েন জাভালা। রেফারির চোখ এড়িয়ে গেলেও দৃশ্যটা ভেসে ওঠে টেলিভিশনের পর্দায়। তিহুয়ানার ৪-৩ গোলের জয়ের পর জার্সিবদলের সময় ঘটনার জন্য আরাঞ্জো জাভালার কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। মেক্সিকান ফুটবল ফেডারেশন ঘটনার জন্য দুই ম্যাচ নিষিদ্ধ করেছে আরাঞ্জোকে। রয়টার্স।