প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাদা ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও বায়ার্ন মিউনিখ প্রায় সমার্থক শব্দ। বাবা স্টেফান বেকেনবাওয়ারও খেলেছেন বায়ার্নে। লুকা বেকেনবাওয়ারের তো এখানেই থাকার কথা। ১৫ বছর বয়সী লুকা বায়ার্নেই আছে। কিন্তু আগামী মৌসুমেই সেই মায়া কাটিয়ে ফেলবে লুকা। শালকে জিরো ফোরের অনূর্ধ্ব-১৭ দলে যোগ দিচ্ছে সে। কারণটি অবশ্য দুঃখজনক। গত বছর মস্তিষ্কের টিউমারে মৃত্যু হয় লুকার বাবা স্টেফানের। মৃত্যুর আগ পর্যন্ত বায়ার্নে একাডেমির কোচের দায়িত্বে ছিলেন স্টেফান। বায়ার্নের মাঠ ও কোচিং গ্রাউন্ডে নানাভাবে তাঁর স্মৃতি জড়িয়ে আছে। নিজেকে সেই স্মৃতি থেকে সরিয়ে রাখতে চাইছে লুকা। লুকার সিদ্ধান্তে সায় জানিয়েছেন দাদা ফ্রাঞ্জও, ‘সে নতুন পরিবেশ চাইছে। তার উন্নতিতে এটি ভালো কাজ করবে।’ সূত্র: এএফপি।