প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই কবে, অক্টোবরে সাদা জার্সিতে এরিক লামেলাকে খেলতে দেখা গিয়েছিল। এর পর থেকে কোমরের চোটে মাঠের বাইরে আর্জেন্টাইন উইঙ্গার। টটেনহাম হটস্পারের সমর্থকেরা বোধ হয় ভুলেই যাচ্ছেন, লামেলা নামের কেউ তাদের ক্লাবে খেলেন। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় সঙ্গী সিমবাকে নিয়ে তোলা ছবিগুলো প্রকাশ না পেলে তাঁর খবরই পাওয়া যায় না। প্রিয় বন্ধুও বিদায় নিয়েছে কদিন হলো, এ ঘটনায় লামেলাও ভেঙে পড়েছেন বেশ। এতেই গুঞ্জন শুরু হলো সমর্থকদের মধ্যে, কুকুর হারানোর দুঃখ সামাল দিতে সময় লাগছে বলেই ফিরতে দেরি হচ্ছে লামেলার! শুরুতে মজার মনে হলেও সেটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে গেছে, টুইটারে লামেলাকে আলাদা করে জানাতে হয়েছে, অন্য কিছু নয়, চোটই তাঁকে ফিরতে দিচ্ছে না মাঠে! গোলডটকম।