কারণ বাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুচন্দ্রিমাটা খুব তাড়াতাড়িই শেষ হয়ে গেছে। ইয়ুর্গেন ক্লপ এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, ইংল্যান্ড-অধ্যায়ে এ রকম অনেক কাঁটাই দেখতে হবে পথে! দায়িত্ব নেওয়ার পর ১১ ম্যাচের চারটিতে হেরেছেন। হোঁচট খাওয়ার জন্য ক্লপ অনেক কিছুকেই দায়ী করতে পারেন। লিভারপুল কোচ এবার অদ্ভুত একটা অজুহাত দাঁড় করিয়েছেন। ইংল্যান্ডের বাতাসই নাকি সমস্যা করছে। ঝোড়ো বাতাসের সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যা হচ্ছে তাঁর খেলোয়াড়দের। জার্মানিতে এমন অভিজ্ঞতা হয়নি, কৌশল নির্ধারণে তাই একটু সমস্যাই হচ্ছে। বাতাসের সঙ্গে মানিয়ে নিতে খেলার কৌশলেও পরিবর্তন আনতে হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে স্টোকের প্রথম গোলটিকে টেনে এনেছেন উদাহরণ হিসেবে। কিন্তু বাতাসের ওপর তো কারও হাত নেই, এটিকে ঢাল হিসেবে দাঁড় করিয়ে কি লাভ আছে? মেইল অনলাইন।