কারণ সেলফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আর্সেনালের সর্বশেষ লিগ জয়ের স্মৃতিতে ধুলোই পড়ে যাওয়ার কথা। সে যে ১১ বছর আগের ঘটনা। এবার কি সেই আক্ষেপ ঘুচবে? সেটা সময়ই বলে দেবে। তবে রয় কিন কিন্তু আর্সেনালের সম্ভাবনা দেখেন না। সেটা কিন না-ও দেখতে পারেন, অবাক হওয়ারও কিছু নেই। কিন্তু যে কারণটা দেখিয়েছেন সেটা শুনলে নিশ্চিতই অবাক হবেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক আইরিশ মিডফিল্ডার বলছেন, খেলোয়াড়দের সেলফি তোলার বাতিকের কারণেই এবারও লিগ আর্সেনালের অধরা থেকে যাবে! কিনের মতে, ম্যাচ জেতার পর আর্সেনাল খেলোয়াড়েরা সেলফি তুলতেই ব্যস্ত থাকেন। কারও কারও আবার ফুটবলের চেয়ে শরীরচর্চার দিকে বেশি মনোযোগ। নির্দিষ্ট করে কারও নাম অবশ্য উল্লেখ করেননি। ওজিলরা নিশ্চয়ই মৌসুম শেষে মোক্ষম একটা জবাব দিতে চাইবেন কিনকে! ইএসপিএন।