কার্লোস আবার বার্নাব্যুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছেটা আগেই জানিয়েছিলেন—যোগ দিতে চান রিয়াল মাদ্রিদের কোচিং দলে। একসময়ের সতীর্থ জিনেদিন জিদান কোচ হওয়ায় জোরালো হয়ে ওঠে সেই সম্ভাবনা। এবার সেই ইচ্ছাপূরণের প্রক্রিয়াটাই শুরু হয়ে গেল ব্রাজিলের সাবেক ডিফেন্ডারের। রিয়ালের যুব একাডেমি এবং কোচ জিদানের মধ্যস্থতাকারী হিসেবে শিগগিরই কাজ শুরু করতে যাচ্ছেন টানা ১১ বছর বার্নাব্যুর দলটিতে খেলা কার্লোস। মার্কা।