কার্লোসের রসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাটা আলটপকা বলে ফেলেছিলেন রবার্তো কার্লোস। রিয়াল মাদ্রিদের কোচিং দলে যোগ দিতে চান ভালো কথা! কিন্তু সেই ইচ্ছেটা জানাতে গিয়ে রিয়ালের সাবেক ডিফেন্ডার নিজেকে জাহির করেছিলেন এভাবে, ‘আমি নেইমারকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসতে পারি।’ বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই আইনি ঝামেলায় নেইমার। এতে তিতিবিরক্ত নেইমারের পরিবার। বার্সা স্ট্রাইকার দল পরিবর্তন করতে পারেন বলে ইঙ্গিতও দিয়েছেন নেইমার সিনিয়র। এ সুযোগটা নিয়েই হয়তো নেইমারকে বার্সেলোনার ‘শত্রুশিবিরে’ টেনে আনতে পারবেন বলে ভেবেছিলেন কার্লোস। পরে যখন বুঝতে পারলেন ব্যাপারটা বেশ গোলমেলে, তখন সেটি কার্লোসের কাছে হয়ে গেল ‘রসিকতা’, ‘আমি যা বলেছিলাম সেটি ছিল একটা রসিকতা। কেউ কেউ এটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে!’ গোলডটকম।