প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসেই তাজিকিস্তান থেকে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশের কিশোরীরা। সামনে তাদের নতুন এবং একটু বড় চ্যালেঞ্জ—এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল। এই প্রতিযোগিতার বাছাইপর্বের জন্যই আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে প্রস্তুতি। টুর্নামেন্টের জন্য প্রাথমিক দলে ৪৩ জন ফুটবলারকে ডেকেছে বাফুফে। আবাসিক ক্যাম্পের জন্য আজ দুপুর ১২টার মধ্যে বাফুফে ভবনে কোচ গোলাম রব্বানী ছোটনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে মেয়েদের। আগামীকাল থেকেই চলবে অনুশীলন ক্যাম্প। আগস্টে ঢাকায় অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাইপর্বে খেলবে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, চীনা তাইপে, ইরান ও কিরগিজস্তান ও স্বাগতিক বাংলাদেশ।