কাল ফিরছেন রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে টানা তিন ম্যাচ মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে ছাড়াই রিয়াল মাদ্রিদ খেলেছে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে কাল দ্বিতীয় লেগও কি রোনালদোকে ছাড়াই খেলবে রিয়াল?

আপাতত রিয়াল সমর্থকদের জন্য খবরটা স্বস্তিরই। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কাল দলের সঙ্গে অনুশীলন করেছেন রোনালদো।’ চোটে পড়ার আগে এবারের চ্যাম্পিয়নস লিগে ১৬ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। কাল বাঁচামরার ম্যাচে তাঁকে মাঠে নামানোর সর্বোচ্চ চেষ্টা করবে রিয়াল। তবে পর্তুগাল জাতীয় দলের চিকিৎসক রোনালদোকে সতর্ক করে দিয়েছেন, তাড়াহুড়ো করে এখন মাঠে নামলে তাঁর ইউরোতে খেলা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এএফপি