কাল শুরু চূড়ান্ত পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল ফেডারেশনের অ্যাস্ট্রোটার্ফে আগামীকাল শুরু হচ্ছে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবলের চূড়ান্ত পর্ব। এতে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ময়মনসিংহ, সাতক্ষীরা, খুলনা, দিনাজপুর, নারায়ণগঞ্জ, রংপুর, টাঙ্গাইল ও রাজশাহী।
গত ১৮-২৫ মে সারা দেশের ছয় ভেন্যুতে প্রাথমিক পর্বে অংশ নিয়েছিল ৩৪টি জেলা। প্রাথমিক পর্বের ছয় চ্যাম্পিয়ন এবং দুই সেরা রানার্সআপ দিনাজপুর ও রাজশাহীকে নিয়ে হচ্ছে চূড়ান্ত পর্ব। দুই গ্রুপের সেরা চার দল ৩১ জুলাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলবে সেমিফাইনালে। একই ভেন্যুতে ২ আগস্ট ফাইনাল। ট্রফির পাশাপাশি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকার প্রাইজমানি, রানার্সআপরা ২৫ হাজার টাকা। কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার বললেন, ভবিষ্যতের জাতীয় দলের জন্য খেলোয়াড় তুলে আনার উদ্দেশ্যেই এই চ্যাম্পিয়নশিপের আয়োজন।