কিং শোয়েইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুকুট মাথার শ্মশ্রুমণ্ডিত লোকটাকে চেনা চেনা লাগছে না? ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগারই তো! কিন্তু তিনি এমন বেশে কোথায় ‘যুদ্ধ’ করতে চললেন? মার্চের পর থেকে মাঠে নামতে পারেননি, তবে কি খেলা ছেড়ে যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়লেন জার্মান মিডফিল্ডার? সামনে তো আবার ইউরোতেও খেলার কথা তাঁর। জার্মানি ও ইউনাইটেড ৩১ বছর বয়সী মিডফিল্ডার এমন বেশ ধরেছেন আসলে একটা মোবাইল গেমের বিজ্ঞাপনের জন্য। ‘ক্ল্যাশ অব কিংস’ গেমটির নতুন সংস্করণের প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, রাজ্য শত্রুদের আক্রমণের মুখে, তাই নিজের বেশ নিয়ে বেরিয়ে এসেছেন ‘রাজা শোয়েনস্টাইগার’। যোদ্ধাদের সামনে জ্বালাময়ী বক্তৃতাও দিচ্ছিলেন। এরপর কী হলো? হঠাৎ করে বাইরে ঘাস কাটার যন্ত্রে ঘুমটা ভেঙে যায় শোয়েইনির। ডেইলি মেইল।