কিংস কাপে আবাহনীর হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে আসাম ইলেকট্রিসিটির সঙ্গে জয়। কিন্তু ভুটানের কিংস কাপে দ্বিতীয় ম্যাচে হেরে গেল আবাহনী। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে কাল ভুটানের উগেন একাডেমির কাছে শেষ মুহূর্তের গোলে হেরেছে আকাশি-নীলরা। ৮৭ মিনিটে একমাত্র গোলটি করেন শেরিং ওয়াংগাড়ি। প্রতিপক্ষ হিসেবে খুব শক্তিশালী নয় উগেন একাডেমি। এই দলের বেশির ভাগ ফুটবলারই তরুণ। এ বছরই উগেন একাডেমি শ্রীলঙ্কায় এএফসি প্রেসিডেন্টস কাপে হেরেছিল ৪-০ গোলে। অথচ সেই দলের সঙ্গে জয় তো দূরে থাক, ড্রও করতে পারেনি প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। আবাহনী পরের ম্যাচটি খেলবে ২২ নভেম্বর নেপালের এমএমসি ফুটবল ক্লাবের সঙ্গে।