কিউবায় পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক কারণেই যুক্তরাষ্ট্র আর কিউবার সম্পর্কটা শীতল অনেক দিন ধরে। তবে সেই সম্পর্কে এবার বোধ হয় কিছুটা হলেও উষ্ণতা ছড়াবে ফুটবল। দুই দেশের এই ফুটবল সম্পর্কের সেতু হিসেবে কাজ করছেন পেলে। ফুটবলের রাজা একসময় খেলেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে। এবার সেই ক্লাবের সঙ্গেই শুভেচ্ছা সফরেও গেলেন কিউবায়। এই সফরে আজ কিউবার জাতীয় দলের সঙ্গে একটা প্রীতি ম্যাচও খেলবে কসমস। সমাজতান্ত্রিক কিউবায় গত ১৬ বছরের মধ্যে এটাই হবে আমেরিকান কোনো দলের প্রথম ম্যাচ। হাভানার হোসে মাতরি বিমানবন্দরে কাল পেলে আর তাঁর দলকে স্বাগত জানাতে আসা ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস দেখেই বোঝা গেছে, সেখানে কতটা জনপ্রিয় ব্রাজিল কিংবদন্তি। এএফপি।