কিনের গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি কিন ১৮ মিনিটেই হ্যাটট্রিক
রবি কিন ১৮ মিনিটেই হ্যাটট্রিক

প্রতিপক্ষ নবাগত জিব্রাল্টার। আন্তর্জাতিক ফুটবলে নতুন দলটিকে সামনে পেয়েই পরশু রেকর্ড ভাঙার খেলায় মাতলেন রবি কিন। ম্যাচ শুরুর ১৮ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে আইরিশ স্ট্রাইকার ভেঙে দিলেন ডাচ কিংবদন্তি মার্কো ফন বাস্তেনের রেকর্ডকে। ১৯৯০ সালে মাল্টার বিপক্ষে নিজের তৃতীয় গোলটি ম্যাচের ২৩ মিনিটে করেছিলেন ফন বাস্তেন। পরশুর ৩ গোলে ইউরো বাছাইপর্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেছেন কিন। কিনের গোল ২১টি, একদিনেই পেছনে পড়ে গেছেন তুরস্কের হাকান সুকুর (২০) ও ডেনমার্কের জন ডাল টমাসন (১৯)। আর দুটি গোল পেলেই কিন ভেঙে দেবেন বাছাইপর্ব ও মূলপর্ব মিলিয়ে সুকুর ও টমাসনের ২২ গোলের রেকর্ড। অবশ্য পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর মোট গোলও কিনের সমান ২১টি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও ব্রাজিলের রোনালদোকে (৬২) পেছনে ফেলে দিদিয়ের দ্রগবার পাশে ১২ নম্বরে উঠে এসেছেন কিন (৬৫)।