কিরগিজস্তানে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদেই কিরগিজস্তানে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। গত শুক্রবার ভোররাতে বিশকেক নেমে বিকেলে কিরগিজস্তান ফুটবল ফেডারেশন মাঠে হালকা অনুশীলনও করেছেন মামুনুলরা।
স্থানীয় তাপমাত্রা এখন ১৮ ডিগ্রি সেলসিয়াস, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। সম্প্রতি বিশকেকে এএফসি কাপের গ্রুপ ম্যাচ খেলেছে শেখ জামাল। কাজেই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবেন বলেই আশা কোচ ফাবিও লোপেজের। বিশকেক থেকে জানিয়েছেন, ‘এখানে তেমন কোনো সমস্যা নেই। সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারবে খেলোয়াড়েরা। মঙ্গলবারের ম্যাচে শতভাগ ঢেলে দিতেও তৈরিই এরা।’
অধিনায়ক মামুনুল ইসলাম দেশ ছাড়ার আগেই শতভাগ উজাড় করে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশকেক গিয়েও তাঁর একই কথা, ‘আমরা নিজেদের সর্বোচ্চ ভালোটাই খেলব। পয়েন্ট পেতে এক শ ভাগেরও বেশি দিতে চেষ্টা করব।’