কী আশায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা গ্রান্ট হোল্ট। বড় আশায় ছিলেন, এবার হয়তো ভাগ্য একটু মুখ তুলে তাকাবে। চোটের জন্য মৌসুমটা একদমই ভালো যায়নি ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব উইগানের এই স্ট্রাইকারের। হার্ডাসফিল্ডে ধারে খেলতে এসেছিলেন, সেখানেও খুব একটা সুযোগ পাননি। পরশু শপিং করতে গিয়ে হঠাৎ ফোন পান এজেন্টের। এবার প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়া বার্নলির কোচ শন ডাইখ নাকি তাঁর ব্যাপারে জানতে চেয়েছেন। একটু পরে এজেন্টের দেওয়া নম্বর পেয়ে ডাইখ নিজেই ফোন করলেন হোল্টকে। জানতে চাইলেন, বার্নলিতে খেলতে কোনো আপত্তি আছে কি না। আপত্তি মানে? এ তো মেঘ না চাইতেই জল! কিন্তু খানিক কথার পরেই হোল্ট টের পেলেন, কোথাও গন্ডগোল আছে। তখন কিছু বলেননি, পরে ফেসবুকে ছড়িয়ে পড়ল ডাইখের কণ্ঠ অনুকরণ করে এক স্কুলছাত্র কাজটা করেছে। হোল্ট দূরে থাক, পেশাদার এজেন্ট পর্যন্ত ধরতে পারেননি ব্যাপারটা! মেট্রোডটকম।