কী হবে ব্ল্যাটার-প্লাতিনির?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী আছে সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনির ভাগ্যে? আজই জানা যাবে এই প্রশ্নের উত্তর। বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের প্রভাবশালী দুই কর্তা সম্ভবত লম্বা সময়ের জন্য নিষিদ্ধই হতে যাচ্ছেন। গত কয়েক দিনে ঘটনাপ্রবাহই আভাস দিচ্ছে, ফিফার নৈতিকতা কমিটি সুখবর দেবে না ব্ল্যাটার-প্লাতিনিকে।
আপাতত সাময়িক নিষিদ্ধ ফিফার সাবেক সভাপতি ব্ল্যাটার ও তাঁর একসময়ের সম্ভাব্য উত্তরসূরি প্লাতিনি ভাগ্য পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িয়ে গেছে। ২০১১ সালে ব্ল্যাটারের অনুমতি নিয়ে প্লাতিনিকে ২০ লাখ ডলার দিয়েছিল ফিফা। ঝামেলা বেঁধেছে ওই অর্থ নিয়েই। লেনদেনটা অবৈধ—অভিযোগ এটাই। আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় সিদ্ধান্ত জানানোর কথা নৈতিকতা কমিটির। সর্বোচ্চ ১০ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন দুজন।
তবে শাস্তি যা-ই হোক না কেন, ব্ল্যাটার ও প্লাতিনি দুজনই আপিলের প্রস্তুতি নিয়ে রেখেছেন। দুজনই চেষ্টা করছেন আগামী ২৬ ফেব্রুয়ারির সভাপতি নির্বাচনের আগেই যাতে সব ঝামেলা চুকে যায়। ব্ল্যাটার নৈতিকতা কমিটির শুনানিতে হাজির হলেও প্লাতিনি তা বয়কট করেছেন। তথ্যসূত্র: ইউএস টুডে।